পাথরও কি হাটতে পারে ? (Where stone walks)
Strange News of the world

পাথরও কি হাটতে পারে ? (Where stone walks)
প্রকৃতির ডাকে এমন কিছু ঘটনা ঘটে পৃথিবীতে যার রহস্য সমাধান করা মানুষের সাধ্যের বাইরে। যুক্তি দিয়ে বুদ্ধি ও বিবেক দিয়ে এইসব ঘটনার সমাধান পাওয়া মানুষের পক্ষে সম্ভব না। ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালির মরুভূমির এই চলন্ত পাথরের রহস্যের ব্যাখ্যা বিজ্ঞানীরা আজো পরিষ্কারভাবে দিতে পারেনি। এখানে হঠাৎ হঠাৎই একশ টনের ওপরের ওজনের পাথরকেও একশ গজ পর্যন্ত এগিয়ে যেতে দেখা গেছে। অনেক বিজ্ঞানীর ধারণা এর কারণ হল তীব্র বাতাস এবং মরুর কাদাময় বালির প্রবাহ। কিন্তু তারা ব্যাখ্যা করতে পারেননি যে কিভাবে পাশাপাশি থাকা দুটি প্রায় একই ওজনের পাথর ভিন্ন গতি এবং ভিন্ন দিকে সরে যেতে পারে। হিসেব অনুযায়ী ওই ওজনের একেকটি পাথর নড়াতে একশ মাইল গতির বায়ুপ্রবাহ দরকার যা ওই মরুভূমিতে অনুপস্থিত। প্রকৃতির এক অমীমাংসিত রহস্য হয়ে আছে এখানে।

Comments
Post a Comment